
রংপুরের কাউনিয়ায় ইউনিয়ন কৃষক দল নেতা মোবারক হত্যা মামলার প্রধান আসামি ময়নুল ইসলাম মমিনুলকে (৪৫) কক্সবাজার থেকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মকছেদ আলী।
মামলার বরাতে এসআই মকছেদ আলী আজকের পত্রিকাকে বলেন, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্ৰামের মৃত ইব্রাহিম আলীর ছেলে ও ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক আলী গত ২৫ সেপ্টেম্বর রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন।
এ ব্যাপারে থানায় নিখোঁজ ডায়েরি করার পাশাপাশি এলাকায় খোঁজাখুঁজি করেন স্বজনেরা। খোঁজাখুঁজির একপর্যায়ে ২৬ সেপ্টেম্বর রাতে বিশ্বনাথ গ্ৰামে প্রতিবেশী মইনুল ইসলাম মমিনুলের বসতবাড়ির রান্নাঘরের পেছনে মোবারকের লাশ মাটিচাপা অবস্থায় দেখতে পান স্বজনেরা। এ সময় কৌশলে মমিনুল পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রান্নাঘরের পেছনে মাটি খুঁড়ে মোবারকের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় মোবারকের মা বাদী হয়ে মমিনুলকে প্রধান আসামি করে সাতজনের নামে হত্যা মামলা করেন। ঘটনার পর মমিনুল এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপন করেন।
গত সোমবার (২৭ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন মধুরছড়া ৪ নম্বর ক্যাম্প এলাকা থেকে মামলার প্রধান আসামি ময়নুল ইসলাম মমিনুলকে আটক করে র্যাব-১৫। পরে তাঁকে কক্সবাজার সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। খবর পেয়ে গতকাল মঙ্গলবার কক্সবাজার সদর থানা-পুলিশের হেফাজতে থাকা মমিনুলকে গ্ৰেপ্তার করে আজ কাউনিয়া থানায় নিয়ে আসা হয়েছে। আজ তাঁকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে