
রংপুরের গঙ্গাচড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে চান মিয়া (৪৩) নামের এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গঙ্গাচড়া মডেল থানার পুলিশের অভিযানে গঙ্গাচড়া বাজার থেকে তাঁকে আটক করা হয়।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।
চান মিয়া আলমবিদিতর ইউনিয়নের মণ্ডলের হাট এলাকার মনতাজ উদ্দিনের ছেলে। তিনি আলমবিদিতর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি।
পুলিশ জানায়, চান মিয়ার বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃঙ্খলা বিঘ্ন করে জনমনে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে জনসমক্ষে প্রচারণা চালানোসহ আমলযোগ্য অপরাধ করার প্রস্তুতির অভিযোগ আছে।
ওসি আল এমরান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে চান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
২৯ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৪০ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে