
কুড়িগ্রামের উলিপুরে বকেয়া টাকা চাওয়ায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম মাবুল হোসেন (৫৫)। তিনি পাণ্ডুল ইউনিয়নের বাবুপাড়া এলাকার বাসিন্দা ও মসলা ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত আলেপ উদ্দিনের (৬৫) বাড়ি কুমারপাড়ায় এবং তিনি ঝালমুড়ি বিক্রেতা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলেপের কাছে মসলা বিক্রির টাকা পেতেন মাবুল। আলেপ বকেয়া টাকা দিই-দিচ্ছি বলে দীর্ঘদিন ধরে মাবুলকে ঘোরাতে থাকেন। গতকাল রোববার দুপুরে মাবুল টাকার জন্য আলেপের বাড়িতে গেলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলেপ মাবুলকে ছুরিকাঘাত করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ সময় লোকজন আলেপকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী হাছিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আটক আলেপকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
২৯ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪০ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে