
দিনাজপুরের বিরামপুর উপজেলার এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তারের পর রাজু আহমেদ (৩৮) নামের যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত রাজু আহমেদ বিরামপুর পৌর এলাকার পূর্বপাড়ার শাহজাহান আলীর ছেলে এবং যুবদল বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বুধবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক আদেশে তাঁকে বহিষ্কার করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। বুধবার রাজু আহমেদকে গ্রেপ্তার করে দিনাজপুর আদালতে সোপর্দ করা হলে বিচারক রাজুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার সকালে ওই নারীকে বাড়িতে একা পেয়ে রাজু আহমেদ ধর্ষণের চেষ্টা করেন বলে ভুক্তভোগী নারী বাদী হয়ে বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিরামপুর থানা-পুলিশ পৌর শহরের অবসর এলাকা থেকে রাজু আহমেদকে গ্রেপ্তার করে।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব কার্যক্রম থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে বিরামপুর পৌর যুবদলের আহ্বায়ক তসলিম উদ্দিন মণ্ডল বলেন, ধর্ষণচেষ্টার মামলায় বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে