
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কাপালি পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত ওই সাপুড়ের নাম বয়েজ উদ্দিন। তিনি বল্লভেরখাষ ইউনিয়নের ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, আজ সকালে কাপালি পাড়ার ইমরান আলীর বাড়ির রান্নাঘরের গর্তে একটি বিষাক্ত সাপ দেখতে পায় পরিবারের সদস্যরা। সাপটি ধরতে স্থানীয় সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দেয়া হয়। সাপুড়ে ওই বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় সাপটি ধরে। বেশ কিছুক্ষণ লেজ ধরে সাপটিকে ঝুলিয়ে রাখার পর বস্তুয় ভরার সময় এটি তার হাতে কামড় দেয়। এর কিছুক্ষণ পর শরীরে বিষোক্রিয়া শুরু হলে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই সাপুড়ের মৃত্যু হয়।
মৃতের স্বজন সিরাজুল ইসলাম বলেন, বয়েজ উদ্দিন আমার মামা হন। তিনি পেশায় সেলো মেকানিক তবে তিনি সাপও ধরেন। আজ সকালে কমেদপুর কাপালি পাড়া থেকে লোক এসে সাপ ধরার জন্য তাকে ডেকে নিয়ে যান। সেখানকার ইমরান আলীর বাড়ির পাকের ঘর থেকে একটি সাপ ধরেন। বস্তায় ঢোকানোর সময় সাপটি তাকে ছোবল মারে। পরে খবর পেয়ে আমরা তাকে হাসপাতালে নেই।
ইমরান আলী বলেন, বাড়ির পাকের ঘরে অনেকদিন থেকে সাপের উপদ্রপ ছিলো। আজকে বয়েজ উদ্দিনকে ডেকে নিয়ে যাই। পাকের ঘরের একটি ইদুরের গর্ত থেকে সাপের তিনটি বাচ্চাসহ সাপটিকে ধরেন তিনি। পরে বস্তায় ঢুকানোর সময় সাপটি উল্টে তার হাতে ছোবল মারে। অনেকক্ষন পর বিষক্রিয়া শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ভূরুঙ্গামারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এসএম আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, তাকে হাসপাতালে আনার আগেই সাপুড়ের মৃত হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে