
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ (৮) মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার নারীসহ আরও ৯ যাত্রী। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের বাঁশেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নাগেশ্বরী উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি দুই যুবককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার রাতে সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছ থেকে তাঁদের আটক করা হয়।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে শাবলের আঘাতে আব্দুল খালেক (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ তাঁর ছেলেকে আটক করেছে পুলিশ। উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুর খামার কাটটারী গ্রামে আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। তাঁর ডাকে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। বাবলু মিয়ার ছোট ছেলে ঘরে গিয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। তবে ঘরে বা বাড়িতে বাবলু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।