
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে ঢলে ভেসে আসা গাছের গুঁড়ি সংগ্রহ করতে গিয়ে দুধকুমার নদে এক ধান ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। আজ সোমবার (৬ অক্টোবর) সকালে ইউনিয়নের খেলার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান শুরু করে।
নাগেশ্বরী থানার ডিউটি অফিসার মেহেরুন্নেসা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ ব্যবসায়ীর নাম মনসুর আলী (৪৫)। তিনি বেরুবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ইউনিয়নের খামার নকুলা এলাকার বাসিন্দা এবং ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল রোববার দুপুর থেকে উজানের ঢলে দুধকুমার নদে শত শত গাছের গুঁড়ি ভেসে আসতে শুরু করে। নদের তীরের লোকজন বিভিন্নভাবে সেগুলো সংগ্রহ করতে থাকে। আজ সকালে অন্যদের মতো মনসুরও গাছের গুঁড়ি সংগ্রহ করতে শুরু করেন। এ সময় হঠাৎ তিনি নদের পানিতে নিখোঁজ হন। স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর খোঁজ শুরু করলেও আজ বেলা ১টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
নাগেশ্বরী থানার ডিউটি অফিসার মেহেরুন্নেসা বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কাজ করছেন। তবে দুপুর পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে