
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ময়নাল হক (৩৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে, বাঁশ ও কাপড় দিয়ে বানানো নৌকা রাস্তার মোড়ে টাঙিয়েছেন তিনি।
গ্রেপ্তার ময়নাল উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কুড়ারপাড় বাজারে বাঁশ ও কাপড় দিয়ে বানানো একটি নৌকা বাঁশের আগায় টাঙিয়ে দেন ওই এলাকার বারেক (৫৫) ও ময়নাল হক (৩৫)। তাঁরা দুজন আওয়ামী লীগের কর্মী। তাঁরা নৌকার সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা স্লোগান ও নিজেদের ছবি ডিজিটাল ব্যানারে প্রিন্ট করে ঝুলিয়ে দেন। আজ সকালে নৌকা টাঙানোর বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নালকে গ্রেপ্তার করে নৌকাটি থানায় নিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের হয়েছে। আজ দুপুরে তাঁকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অপর ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে