কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ জুন) দুপুরে উলিপুর থানা-পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুনাইগাছ ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নন্দুনেফরা গ্রামের হোসেন আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, আটক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে