
বগুড়ার গাবতলীতে এক রাজমিস্ত্রিকে অপহরণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অপহৃত রাজমিস্ত্রিকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া রাজমিস্ত্রির নাম মো. জাকারিয়া (৩০)। তিনি গাবতলী উপজেলার কর্ণিপাড়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রথিরাম পাঠানপাড়ার মো. বিনজু মিয়া ওরফে রকি (২৫), বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচার রাসেল শেখ (২৬) ও রাজু আহমেদ (২৩)।
পুলিশ ও অপহৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, ২৯ মে সকালে জাকারিয়াকে কাজের কথা বলে মোবাইলে ডেকে নেন অপহরণকারীরা। পরে তাঁর স্ত্রী নিলুফার মোবাইল ফোনে কল করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি সেই টাকা বিকাশে পাঠান। কিন্তু জাকারিয়াকে ছাড়া হয়নি। বরং আরও এক লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় নিলুফা গাবতলী মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগের পর গাবতলী থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শেরপুর উপজেলার টুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাকারিয়াকে উদ্ধার করে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গাবতলী থানার ওসি সেরাজুল হক বলেন, গ্রেপ্তার তিনজন অপহরণের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে