
জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীর পানি বৃদ্ধির কারণে বন্যানিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দিয়েছে। আজ বুধবার সকাল থেকে জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে ধসে যাওয়া অংশে জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।
এর আগে গত সোমবার বিকেলে আক্কেলপুর পৌরসভার সোনামুখী উচ্চবিদ্যালয়ের উত্তর-পূর্ব পাশে তুলসীগঙ্গা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২০ মিটার অংশ ধসে যায়। স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ডের ধারণা, কয়েক দিনের বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি ও বাঁধের বিপরীত পাশে পানির চাপ থাকায় এমনটি হয়েছে।
সোনামুখী গ্রামের বাসিন্দা মজিবর রহমান বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টির কারণে তুলসীগঙ্গা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমার বাড়ির পাশে ওই বাঁধের বিপরীত দিকে একটি খালে পানি বৃদ্ধি পেয়েছিল। একই সঙ্গে নদীর পানিও বৃদ্ধি পেতে থাকে।’
মজিবর রহমান আরও বলেন, ‘বাঁধের নিচের মাটি নরম থাকায় হঠাৎ সোমবার বিকেলের দিকে বাঁধের প্রায় ২০ মিটার এলাকা ধসে যায়। তখন বিষয়টি পাউবোকে জানাই। আজ সকাল থেকে সেখানে জিও ব্যাগ ফেলে মেরামত করা হচ্ছে।’
বন্যানিয়ন্ত্রণ বাঁধের ধসে যাওয়া অংশ মেরামত করতে আসা বগুড়া সারিয়াকান্দির স্বদেশ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আব্দুল সাফি বলেন, তুলসীগঙ্গা নদীর সোনামুখী স্কুলের উত্তর-পূর্ব পাশে ধসে যাওয়া অংশে জিও ব্যাগ দিয়ে মেরামত করা হচ্ছে। আজ সারা দিনের মধ্য সেটি সম্পন্ন করা হবে। বর্তমানে বাঁধটিতে আর ঝুঁকি নেয়।
জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে দ্রুত এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ধসে যাওয়া অংশ মেরামত করা হচ্ছে। নদীর পানি আরও বৃদ্ধি পেলেও সেখানে আর কোনো ঝুঁকি নেই বলে তিনি জানান।

চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
২ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
২৩ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
২৯ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগে