রাজশাহীতে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল ৫ অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচজন হলেন রাজশাহীর এয়ারপোর্ট থানার তকিপুর মধ্যপাড়া এলাকার সিরাজুল ইসলাম ওয়াসিম (৩৩), রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার মনিরুল ইসলাম মুন্না (৩৪), মোল্লাপাড়া এলাকার শরিফুল ইসলাম (৪৫) কাটাখালির শ্যামপুরের আব্দুল হাকিম (৩৫) এবং কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়ার তারভির ইসলাম সোহাগ (৩৫)। তাদের কাছ থেকে নগদ টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
রাজশাহী এন্টি টেররিজম ইউনিটের উপপুলিশ কমিশনার মো. রাকিব আজকের পত্রিকাকে বলেন, এন্টি টেররিজম ইউনিটের ঢাকা সদরদপ্তর থেকে রাজশাহীর অনলাইন জুয়াড়িদের তথ্য সংগ্রহ করে তদন্ত করছিল। এর প্রেক্ষিতে ঢাকা থেকে একটি টিম আসে এবং এন্টি টেররিজম ইউনিটের রাজশাহী অফিসের সহায়তায় রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া পরিচালনার প্রমাণ থাকায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, এই জুয়াড়িরা বিভিন্ন অনলাইন জুয়া অ্যাপ ব্যবহার করে অনলাইন ক্যাসিনো-জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
৭ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১২ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে