রাজশাহীর সিটি পশুর হাট থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। আজ বুধবার বেলা ৩টার দিকে তাঁদের আটক করে র্যাব-৫-এর রাজশাহীর একটি দল।
আজ বিকেলে র্যাব-৫-এর রাজশাহীর মিডিয়া উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার দুই ছিনতাকারী হলেন শহরের হোসনীগঞ্জ এলাকার সামিনুর রহমান শিহাব (২০) ও একই এলাকার মন্দন ইসলাম (২৬)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শিহাব ও মন্দন ছুরি দেখিয়ে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন।
এ সময় সেখানে উপস্থিত র্যাবের টহল টিমের সদস্যরা তাঁদের আটক করেন। এরপর তাঁদের শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে