
চেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি। অবশেষে রাজশাহীর মোহনপুর থানা-পুলিশের অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মোসলেম উদ্দিনের বাড়ি মোহনপুর উপজেলার মহব্বতপুর গ্রামে। তাঁর বাবার নাম আবদুস সাত্তার। বুধবার দিবাগত রাতে তাঁকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে রাজশাহী এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
ওসি জানান, মোসলেম উদ্দিন একজন ব্যবসায়ী। ২০১৮ সালের ৫ মার্চ চেক জালিয়াতির মামলায় আদালতে তাঁর এক বছরের কারাদণ্ড হয়। পাশাপাশি তাঁকে ৬০ লাখ টাকা জরিমানা করেন আদালত। তখন থেকেই পলাতক ছিলেন মোসলেম। অবশেষে সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৮ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে