
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসি বিভাগে স্নাতক (সম্মান) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে জালিয়াতির মাধ্যমে ভর্তির চেষ্টার ঘটনার মূল হোতা রাইসুল ইসলামকে ওরফে রাহিকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রাহির বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ থানার পুটিমারী গ্রামে। বর্তমানে তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বাবুপাড়ার বাসিন্দা।
আজ শনিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, এবার দুই শিক্ষার্থী রাবিতে ভর্তি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন। পরে তাঁরা গত ১৭ জুলাই বিশেষ কোটায় ভর্তির জন্য ফার্মেসি বিভাগে কাগজপত্র জমা দেন।
এ সময় কাগজপত্রে স্বাক্ষর জাল সন্দেহ হলে ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি এক শিক্ষার্থীকে সেদিন ফিরিয়ে দিয়ে ২০ জুলাই ডাকেন। সেদিন ছুটি শেষে বিভাগের সভাপতি প্রফেসর ড. শাহনাজ পারভীন অফিসে আসেন। ওই শিক্ষার্থী শাহনাজ পারভীনের কাছে কাগজপত্র উপস্থাপন করেন।
এ সময় কাগজপত্র যাচাই করে তা জাল প্রমাণিত হয়। এ সময় ওই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়। এরপর প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান মতিহার থানায় জালিয়াতির অভিযোগে একটি মামলা করেন। মামলার তদন্তের সময় ওই শিক্ষার্থী জানান, টাকার বিনিময়ে রাইসুল ইসলাম তাঁকে ভর্তি করিয়ে দেওয়ার জন্য জাল কাগজপত্র সরবরাহ করেছেন।
পুলিশ আরও জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার সহায়তায় দর্শনার মোড় এলাকা থেকে শুক্রবার রইসুলকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী আনার পর তাঁকে মতিহার থানার ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে