
রাজশাহীতে বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওসমান গনি ওরফে ফুয়াদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে কাটাখালী থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ফুয়াদ মহানগরের কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকার বাসিন্দা। গতকাল রাতে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ওই কিশোরীর মা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গতকাল সকালে বাক্প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন তার মা। দুপুরে সেখান থেকে বাড়ি ফিরে দেখেন, অভিযুক্ত যুবক তাঁর মেয়েকে ধর্ষণ করছেন। তখন তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
আজ বৃহস্পতিবার সকালে কাটাখালী থানার ডিউটি অফিসার ওমর ফারুক আজকের পত্রিকাকে জানান, অভিযুক্ত ব্যক্তিকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে আজ কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে