
ফসলি জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় রাজশাহীর মোহনপুর উপজেলায় এক্সকাভেটর যন্ত্রে (ভেকু) পিষে আহমেদ জোবায়ের (২২) নামের এক কৃষককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের কোর্ট স্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মোনারুল ইসলাম ওরফে রুহুল আমিন (৩৩) ও রুবেল হোসেন (৩৮)।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল এই অভিযান চালায়। বিকেলে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব।
গত বছরের ১৭ ডিসেম্বর মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামের বিলে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতা আনিসুর রহমান বকুল বিলে কৃষকদের জমিতে জোর করে পুকুর কাটতে শুরু করেছিলেন। রাতে কৃষকেরা টের পেয়ে জমি রক্ষায় ওই বিলে নামেন। এ সময় আহমেদ জোবায়েরকে ভেকুর নিচে পিষে হত্যা করা হয় বলে অভিযোগ। এ নিয়ে মোহনপুর থানায় পরদিন একটি মামলা করেন নিহত জোবায়েরের বাবা। এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

যশোর জেলার ৮৯টি নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে হাম শনাক্ত করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। কিন্তু আক্রান্ত রোগীদের বয়স বিশ্লেষণ করে দেখা গেছে, ২১ জনের মধ্যে ১৭ জনের বয়স ৯ মাসের কম। অপর চারজনের বয়স এক বছরের বেশি। ৯ মাসের কম বয়সী শিশুদের এমন
৪ ঘণ্টা আগে
হামলা ও ভাঙচুরের ঘটনার পর মৌলভীবাজারের কমলগঞ্জে ডানকান ব্রাদার্সের ক্যামেলিয়া হাসপাতাল চার দিন ধরে বন্ধ রয়েছে। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওই এলাকার চা-শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানের পর এলাকা ছেড়ে পালানো অপরাধীরা ফের সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তারা আশপাশের পাহাড়ে ঘাঁটি গেড়ে অর্থনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
৫ ঘণ্টা আগে
স্বপ্নের ইউরোপের আশায় লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা যাওয়া অভিবাসনপ্রত্যাশী সুনামগঞ্জের তরুণের সংখ্যা আরও বাড়ছে। এবার জানা গেল এই জেলার ১০ জন নয়, ১২ তরুণের মৃত্যু হয়েছে।
৭ ঘণ্টা আগে