
যশোর জেলার ৮৯টি নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে হাম শনাক্ত করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। কিন্তু আক্রান্ত রোগীদের বয়স বিশ্লেষণ করে দেখা গেছে, ২১ জনের মধ্যে ১৭ জনের বয়স ৯ মাসের কম। অপর চারজনের বয়স এক বছরের বেশি। ৯ মাসের কম বয়সী শিশুদের এমন আক্রান্তের তথ্যে উদ্বেগে পড়েছেন চিকিৎসকেরা।
চিকিৎসকেরা বলছেন, ৯ মাসের বেশি বয়সী যেসব শিশু হামে আক্রান্ত, তাদের হামের টিকা দেওয়া নেই। নিয়মানুযায়ী ৯ মাসের কম বয়সী শিশুদের হামে টিকা দেওয়ার সুযোগ নেই। এই শিশুরা মায়ের শরীরের ইমিউনিটি থেকেই প্রতিরোধ পাওয়ার কথা। কিন্তু কেন পাচ্ছে না, সেটি অধিকতর গবেষণার বিষয়।
যশোর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত দুই মাসে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শিশু হাসপাতালে দুই শতাধিক শিশু হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে মার্চ মাসে ১০ শিশু হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি বেড়েছে বসন্ত রোগীর সংখ্যাও।
গতকাল সোমবার সরেজমিনে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, পাঁচ শয্যার এই ওয়ার্ডে ডায়রিয়া, হাম ও বসন্ত রোগীর চিকিৎসা চলছে। হামের রোগীর জন্য দুটি শয্যা নির্ধারিত হলেও সেখানে ভর্তি আছে পাঁচজন। শয্যা না থাকায় সংক্রমণ রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই চিত্র দেখা গেছে যশোর শিশু হাসপাতালে। সেখানেও বেড়ে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আলাদা ওয়ার্ডে রাখা হয়েছে হামের রোগী।
সদর উপজেলার বিরামপুর এলাকার রহিমা খাতুন বলেন, ‘আমার ছেলের বয়স ১১ মাস। অসুস্থ থাকায় হামের টিকা দেওয়া হয়নি। ১২ দিন ধরে আমার ছেলে অসুস্থ। প্রথমে ঠান্ডাজনিত রোগী ভর্তি করেছিলাম। পরে হামে আক্রান্ত হয়েছে।’
শহরের ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা জুলিয়া খাতুন জানান, টিকার কার্ড হারিয়ে যাওয়ায় ১৫ মাস বয়সী মেয়েকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়নি। জ্বর ও শরীরে লাল র্যাশ নিয়ে মেয়েকে ভর্তি করেছেন। চিকিৎসকেরা নিশ্চিত করেন, শিশুটি হামে আক্রান্ত।
মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের উজ্জ্বল দাস জানান, তাঁর আট মাস বয়সী মেয়ের জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে হামের সন্দেহে শিশু হাসপাতালে পাঠানো হলে তিনি মেয়েকে ভর্তি করান।
জানতে চাইলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হোসাইন শাফায়েত বলেন, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনটি শিশু ভর্তি রয়েছে। চিকিৎসার সব প্রস্তুতি রয়েছে।
যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল বলেন, যশোরেও হামের প্রাদুর্ভাবের শঙ্কা দেখা দেওয়ায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থায় রয়েছে। এরই মধ্যে জেলার সব সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নাজমুস সাদিক আরও বলেন, শিশুদের হামের টিকা ১০ মাস ও ১৫ মাসে দেওয়া হয়। ফলে অনেক শিশু ১০ মাস বয়সের আগে অর্থাৎ টিকা নেওয়ার বয়স হওয়ার আগেই আক্রান্ত হচ্ছে। ৯ মাসের কম বয়সী শিশুরা মায়ের বুকের দুধ পানের মাধ্যমেই সাধারণত রোগ প্রতিরোধক্ষমতা পেয়ে থাকে। কিন্তু হামে আক্রান্ত শিশুরা কেন পাচ্ছে না, সেটি অধিকতর গবেষণার বিষয়।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে