সিরাজগঞ্জে চালকের দক্ষতায় মুখোমুখি সংঘর্ষ এড়িয়েছে বাংলাদেশ–ভারত চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ও আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস। এ ঘটনায় রেলমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে দুই ট্রেন একই লাইনে মুখোমুখি হয়। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন দুটি।
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নূর মোহাম্মদ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই রেলমন্ত্রী জিল্লুল হাকিম খোঁজখবর নেন এবং দ্রুত তদন্তের নির্দেশ দেন। পরে রেলভবন থেকে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান রেলওয়ে সদর দপ্তর পাকশী রেল বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশীদ।
শাহ সুফি আরও জানান, এরই মধ্যে কমিটি কাজ শুরু করেছে। ভুল পয়েন্টের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩১ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে