জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে হামলার ঘটনায় দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে মামলা করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে হামলার পর রাতেই মামলা করেন স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর এবং আজ বুধবার নৌকার প্রার্থীর পক্ষে পাল্টা মামলাটি করেন তাঁর এক কর্মী।
অবসরের করা অভিযোগ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর কাঁচি প্রতীকের গণসংযোগ করছিলেন। এ সময় তাঁর কার্যালয়ের সামনে তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়। তাতে তিনিসহ অনেকে আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে রাতে ক্ষেতলাল থানায় মামলা করেন। মামলায় দশজনকে আসামি করা হয়। তাঁরা সবাই নৌকার কর্মী-সমর্থক।
এদিকে আজ বুধবার দুপুরে ক্ষেতলাল থানায় পাল্টা মামলা করা হয়। আওয়ামী লীগের প্রার্থী হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পক্ষে তাঁর কর্মী জুলফিকার আলী চৌধুরী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলাটি করেন। মামলায় স্বতন্ত্র প্রার্থী লোকজন তাঁদের ওপর হামলা করেছে বলে দাবি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষই হামলার শিকার হয়েছে। উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে মামলা করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে