
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়াসহ চারটি অভিযোগ তুলেছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে এসব অভিযোগ দেয় তারা।
অভিযোগের মধ্যে রয়েছে, ছাত্রদল প্যানেলের প্রার্থীরা ক্লাসরুমে প্রবেশ করে প্রচারণা চালাচ্ছেন, আরবি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৫ হাজার টাকা প্রদান, নির্ধারিত সময়সীমার বাইরে প্রচার-প্রচারণা চালানো এবং রাকসুর ভোটার নন, এমন ব্যক্তিরাও তাঁদের প্রচারণায় অংশ নিচ্ছেন।
এ বিষয়ে সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজা বলেন, ‘এর আগেও ছাত্রদল বিভিন্নভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। কিন্তু আমরা তখন কোনো লিখিত অভিযোগ দিইনি। আমরা চাই, রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হোক এবং এখানে যেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়, এ জন্য আজ এসব বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করেছি।’
অভিযোগের বিষয়ে ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী নাফিউল ইসলাম জীবনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো জবাব দেননি তিনি।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘আজ ছাত্রশিবির-সমর্থিত প্যানেল আমাদের কাছে একটি স্মারকলিপি দিয়েছে। তারা বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে, সেগুলো আমরা দেখব।’

সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ-সংলগ্ন প্রেসক্লাব ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাঁকে মারতে মারতে ভবনের বাইরে নিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে...
০১ জানুয়ারি ১৯৭০
কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
২ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি রাখা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প হুমায়ুন রোডে মনার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে...
৫ মিনিট আগে
পরকীয়ার অভিযোগ তুলে তিন মাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে লাঠিপেটা করলেন পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ছগির হোসেন। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে...
১০ মিনিট আগে