
সরকারি ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে বিক্রি হওয়া সারে উৎসে কর আরোপের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন নওগাঁর বিসিআইসি সার ডিলাররা। তাঁদের অভিযোগ, এ ধরনের কর আরোপ হলে সারের বাজার অস্থিতিশীল হয়ে পড়বে এবং স্থানীয় পর্যায়ে দাম বাড়বে।
আজ সোমবার দুপুরে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, ১৯৯৫-৯৬ সাল থেকে বিসিআইসির সার ডিলাররা চাষিদের কাছে সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করে আসছেন। সরকারি মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও নওগাঁয় ইউরিয়া সার বর্তমানে ১ হাজার ২৯০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু নন-ইউরিয়া সারের দাম ক্রমেই বাড়ছে, যা বিতরণে শৃঙ্খলার অভাবের ফল। জেলাজুড়ে ২০৭ জন বিএডিসি ও ১২৭ জন বিসিআইসি ডিলার রয়েছেন। তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নন-ইউরিয়াসহ সব ধরনের সার কৃষকদের কাছে পৌঁছানো সম্ভব।
ডিলারদের পরিবহন খরচ ও বিক্রয় কমিশন বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, জ্বালানি তেলের দাম কয়েক দফা বাড়লেও পরিবহন খরচ বা কমিশন বাড়ানো হয়নি। ব্যাংক সুদ, গুদামভাড়া, কর্মচারীর বেতন, লোড-আনলোডসহ নানা খরচও বেড়েছে। শিগগির সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালায় বড় পরিবর্তনের কথা শোনা যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, নতুন নীতিমালায় অবশ্যই পরিবহন খরচ ও কমিশন সমন্বয় করতে হবে।
মিজানুর রহমান বলেন, ২০-৩০ বছর ধরে যাঁরা ডিলারশিপ করছেন, তাঁদের অনুমোদন বহাল রাখতে হবে। অন্যথায় সরকারের কাছে থাকা কোটি কোটি টাকার ঋণ ও গুদামে মজুত বিপুল পরিমাণ সার বিক্রি না হওয়ার দায় কে নেবে?
ভর্তুকির সারে উৎসে কর না বসানোর আহ্বান জানিয়ে মিজানুর রহমান বলেন, উৎসে কর নির্ধারণ করা হলে সারের বাজার অস্থিতিশীল হবে এবং কৃষকের জন্য মূল্য বাড়বে। সংবাদ সম্মেলনে বিএফএ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক দিপক কুমার সরদার, কেন্দ্রীয় কমিটির পরিচালক ও বিএডিসি সার ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি লিটন কুমার দাসসহ ১১টি উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৫ মিনিট আগে
শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে একই গ্রামের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১৬ মিনিট আগে
চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের এমডি ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি একটি বিচ্ছিন্ন ঘটনা, এতে পুলিশের ব্যর্থতাও রয়েছে। এ মন্তব্য করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। গতকাল রোববার রাতে দামপাড়া পুলিশ লাইনসে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কার্যালয়ে
২২ মিনিট আগে