
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে একজন উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। তাঁর নাম জীবন রহমান (৪৫)। ২০০৬ সালে তিনি চাকরিতে যোগ দেন। আজ সোমবার বিকেলে তিনি দৌড়ানোর সময় অসুস্থ হয়ে মারা যান।
একাডেমি সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ গ্রহণে একাডেমিতে ছিলেন ওই এসআই। আজ বিকেলে প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড় ছিল। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে দৌড়ানোর সময় মাঠে অসুস্থ হয়ে পড়েন জীবন। একপর্যায়ে তিনি বসে পড়েন। পরে দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কুমার বিশ্বাস বলেন, সম্ভবত হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন প্রশিক্ষণার্থী এই এসআই। তবে মরদেহের ময়নাতদন্ত ছাড়া এটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ একাডেমির পক্ষ থেকে কারও বক্তব্য পাওয়া যায়নি। একাডেমির অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও পুলিশ সুপারের (প্রশাসন) মোবাইলে কল দেওয়া হলেও কেউ ধরেননি।
তবে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তিনি বিষয়টি শুনেছেন। এ বিষয়ে চারঘাট থানায় আইনি প্রক্রিয়া শেষ হবে।
চারঘাট থানার ওসি আব্দুল মালেক তথ্য নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে