
বিভিন্ন জীবাণুর অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে ওঠা নিয়ে একের পর এক খবরের মধ্যে চিকিৎসকদের উদ্বিগ্ন করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এক গবেষণা। এতে দেখা যাচ্ছে, হাসপাতালটির শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) প্রথম সারির প্রায় সব অ্যান্টিবায়োটিকই অকার্যকর হয়ে পড়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কুমার বিশ্বাস বলেন, সম্ভবত হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন প্রশিক্ষণার্থী এই এসআই। তবে মরদেহের ময়নাতদন্ত ছাড়া এটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে...

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মতিন আলী নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে নওহাটায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতার গণপিটুনিতে আহত অভিযুক্তকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ভাতা বৃদ্ধি, বাধ্যতামূলক শিক্ষানবিশকাল বাতিল এবং বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিসহ ছয় দফা দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। সারা দেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার থেকে এই কর্মবিরতি শুরু করেন তাঁরা।