
রাজশাহীতে ২২০ গ্রাম হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকেরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার বীর সিংজুরী গ্রামের শাহিন আলম (৩৩) ও নজরুল ইসলাম (২৩)। তাঁদের গ্রেপ্তারের তথ্য আজ দুপুরে র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
র্যাব আরও জানায়, র্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল আজ সকালে ছয়ঘাটি গ্রামে অভিযান চালায়। এ সময় শাহিন ও নজরুলের কাছ থেকে একটি মোটরসাইকেল, ২২০ গ্রাম হেরোইন ও ৫ হাজার ৩০ টাকা জব্দ করা হয়। এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২১ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৩ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৯ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে