Ajker Patrika

ফেসবুকে নারীকণ্ঠে প্রবাসীর সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার ৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি  
ফেসবুকে নারীকণ্ঠে প্রবাসীর সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার ৩
বাঘায় প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাঘায় সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হ্যাকিংয়ের সঙ্গে সম্পৃক্ত বলেও জানায় পুলিশ।

জানা গেছে, উপজেলার খায়েরহাট গ্রামের বাসিন্দা শুভ আলী (২০), সারুফ ইসলাম (২১) এবং একই গ্রামের রাঙ্গা ইসলাম (২২) গতকাল রাতে বাড়িতে বসে মাদক সেবন করছিলেন।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাপস খুলে নারীকণ্ঠে প্রবাসী যুবকের সঙ্গে কথা বলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নারীর ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে প্রবাসীদের সঙ্গে নারীকণ্ঠে কথা বলে প্রতারণা করে আসছিলেন। এমন অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের পরমাণু স্থাপনা এখন ধ্বংসস্তূপ, নিরাপদ নৌ চলাচলে আলোচনার পথ খোলা: আরাঘচি

হাদি হত্যা: ফয়সালদের সীমান্ত পার করা ফিলিপ সাংমার স্বীকারোক্তিতে নতুন তথ্য

কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলি, কনটেন্ট ক্রিয়েটর নিহত

প্রাকৃতিক দুর্গ ইরান কেন দুর্জেয়, স্থল অভিযানে যেসব চ্যালেঞ্জের মুখে পড়বে যুক্তরাষ্ট্র

৫ জেলায় নতুন ডিসি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত