
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর রাকিব (২৭)। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আজ রোববার রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের ওপরে রাকিবকে কয়েক রাউন্ড গুলি ও কোপানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক মোস্তাক আহমেদ।
এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। তিনি শাহবাগ থানা হেফাজতে রয়েছেন।
নিহত রাকিবের বাসা পুরান ঢাকার নিমতলীতে। বাবার নাম তরিকুল ইসলাম খোকন।
রাকিবকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান জানান, রাতে তাঁরা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এগিয়ে দেখেন, ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালে রাকিবের বন্ধু মো. রনি জানান, রাতে রাকিবসহ কয়েকজন মেয়েবন্ধু শহীদ মিনারের পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় এক যুবক তাঁকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের ওপরে গিয়ে দেখেন, রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর মাথায় গুলিবিদ্ধসহ শরীরের একাধিক জায়গায় কোপানোর আঘাত রয়েছে। এরপর সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলেন। বর্তমানে আটক ব্যক্তি শাহবাগ থানা হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে শাহবাগ থানার উপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, শহীদ মিনারে রাকিব নামের এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করেন। আহত রাকিবকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথায় একটি গুলিবিদ্ধ ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে