
ফরিদপুরের ভাঙ্গায় চলমান আন্দোলনের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ বেড়েছে। সে সঙ্গে ঘাটসংকট ও পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ফেরি চলাচলে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। ফেরি পার হতে দৌলতদিয়া ঘাটে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন। দীর্ঘ সময় যানবাহনে থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।
আজ মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড স্রোত থাকায় পদ্মায় ফেরি চলাচলে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। সাতটি ঘাটের মধ্যে ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে যানবাহন ফেরিতে ওঠানামা করছে। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় যাত্রিবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে।
ফরিদপুর থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী সাথি আক্তার বলেন, ‘দুপুরে ফরিদপুর থেকে ফেরিঘাটে এসেছি। এখন বিকেল ৪টা বাজে, এখনো ঘাট থেকে অনেক দূরে রয়েছি। ফেরিতে উঠতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে।’
হালিম বিশ্বাস নামের আরও এক যাত্রী বলেন, ‘নাতিকে নিয়ে ঢাকায় যাচ্ছি। ফরিদপুরের ভাঙ্গায় গোলমাল হচ্ছে। যে কারণে ওই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে না। এ জন্য গাড়ি দৌলতদিয়া ফেরিঘাট হয়ে যাচ্ছে। দুই ঘণ্টা হলো জ্যামে বসে আছি।’
যশোর থেকে ছেড়ে আসা ট্রাকচালক ফজলু মোল্লা বলেন, ‘ফেরিঘাট সব সময় ফাঁকা থাকে। আজ দেখছি খুব জ্যাম। ফরিদপুর হয়ে গাড়ি ঢাকায় যেতে পারছে না। যে কারণে দৌলতদিয়া হয়ে আসছে। আমি ঘণ্টা তিনেক ধরে বসে আছি।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ফরিদপুরে চলমান আন্দোলনের কারণে ঘাট এলাকায় যানবাহনের সারির সৃষ্টি হয়েছে। দৌলতদিয়ায় সাতটি ঘাটের মধ্যে দুটি ঘাট দিয়ে যানবাহন ফেরিতে ওঠানামা করছে। এ নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলে মোট ১৩টি ফেরি চলাচল করছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে