
রাজবাড়ীর পদ্মা নদী থেকে মা ইলিশ ধরার অপরাধে ১৬ জেলে আটক করেছে মৎস্য বিভাগ।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এ সময় জব্দ করা হয় পাঁচ কেজি মা ইলিশ ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেক জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব উল হক বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মোতাবেক ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম।
এ সময় নদী থেকে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেক জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
মাহাবুব উল হক আরও বলেন, অভিযানে জেলেদের নৌকা থেকে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছ এতিমখানায় দেওয়া হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে