
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলের আস্তানায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও চারজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ফকিরপাড়া গ্রামের হেলাল উদ্দিন শেখের ছেলে সাইফুল ইসলাম শুভ (১৯), জুড়ান মোল্লাপাড়ার আব্দুল মালেক ফকিরের ছেলে সাগর ফকির (২১), আদর্শগ্রামের ছালামের ছেলে বিল্লু এবং ফরিদপুর জেলার দীঘিরচর এলাকার নিজাম উদ্দিনের ছেলে ফেরদৌস সরদার (৩৬)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, গত শুক্রবার জুমার নামাজের পর একদল লোক নুরাল পাগলের আস্তানায় হামলা চালান। এ সময় তাঁরা পুলিশের ওপরও হামলা করেন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হন এবং একজন নিহত হন।
তিনি আরও বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় শুক্রবার দিবাগত রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় এই চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে