
পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার সকালে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেভিল হান্ট অভিযানে তাঁরা গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাউফল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের নেতা বেল্লাল হোসেন, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফকরুল ইসলাম ফোরকান এবং সূর্যমণি ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সহসভাপতি ইমরান ব্যাপারী।
পুলিশ জানিয়েছে, ২০২২ সালে বাউফল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একটি সভায় হামলা, ভাঙচুর ও জখমের ঘটনা ঘটে। ওই ঘটনায় গত বছরের ২৪ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাউফল থানায় মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিদের ওই ঘটনায় সংশ্লিষ্টতা ছিল।
জানা গেছ, সাবেক চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য (পটুয়াখালী-২) আ স ম ফিরোজ ঢাকার ভাটারা থানার হত্যা মামলায় গ্রেপ্তারের পর তাঁকেও এই মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছিল। আ স ম ফিরোজ বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং এই হামলা মামলার প্রধান আসামি।
ওসি কামাল হোসেন বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে হাজির করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে