পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশে খেলা করার সময় ডোবায় (গর্তে) পড়ে মনি ও মুক্তা (২) নামে যমজ বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলার উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা এলাকা এ ঘটনাটি ঘটে।
মৃত মনি ও মুক্তা দুই বোন ওই গ্রামের কবির হোসেনের মেয়ে। বাড়ির মাত্র ১০ হাতের মধ্যে ডোবায় পড়ে তাদের মৃত্যু হয়।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে মনি ও তার বোন তাদের বাড়ির আঙিনায় খেলা করছিল। খেলার একপর্যায়ে বাড়ির সবার অগোচরে অসাবধানতায় বাড়ির পাশে থাকা ডোবায় পড়ে যায়। পরে দুই বোনকে দেখতে না পেয়ে তাদের বাবা-মা দুজনে খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে থাকা পানিতে তাদের ভাসতে দেখেন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে