
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে আজ সোমবার থেকে আগামী রোববার পর্যন্ত ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ঈদের ছুটিতে বন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা পারাপার হতে পারবেন। আগামী ১ জুন সকাল ৯টা থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হবে।
গতকাল রোববার রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক বন্দর দিয়ে সাত দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে ১ জুন থেকে বন্দর দিয়ে কার্যক্রম স্বাভাবিক হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটিতে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বন্দর দিয়ে যাতায়াত করত পারবেন। বন্দর এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে