
পঞ্চগড়ে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ-বিএনপি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুর রশিদ আরেফিন (৫০)। তিনি জেলার বোদা উপজেলা ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। আজ শনিবার দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, ‘গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশের লাঠির আঘাতে আব্দুর রশিদ আরেফিন (৫০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।’
জাহিরুল ইসলাম কাচ্চু দাবি করেন, পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়লে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের লাঠির আঘাতে বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের মৃত্যু হয়। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।
পঞ্চগড় সদর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তৌহিদ আহমেদ বলেন, ‘আব্দুর রশিদ নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের আগে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাচ্ছে না।’
পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি পুলিশের আঘাতে মারা যাননি। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। চিকিৎসকও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি অসুস্থ ছিলেন এ কথা তাঁর পরিবারের সদস্যরাও জানিয়েছে। তবে বিতর্ক এড়াতে তাঁর মরদেহের ময়নাতদন্ত করানোর নির্দেশ দেওয়া হয়েছে।’
এসএম সিরাজুল হুদা বলেন, ‘বিএনপি মারমুখী নেতা-কর্মীদের ইটের আঘাতে ১০-১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে