
রাজনৈতিক মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন। এদিকে চাল বিতরণে দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়নের ১১ ইউপি সদস্যের মধ্যে আটজন কারাগারে। অন্য তিনজন সংরক্ষিত নারী সদস্য জামিনে মুক্ত হলেও পরিষদের কার্যক্রমে অংশ নিচ্ছেন না। ফলে পরিষদের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে এবং স্থানীয় জনগণ বিভিন্ন জরুরি সেবা নিতে চরম দুর্ভোগের মুখোমুখি হচ্ছে।
এই সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান মুজিবকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি সীমিত পরিসরে পরিষদের জরুরি প্রশাসনিক ও নাগরিক সেবা কার্যক্রম পরিচালনা করছেন। তবে নির্বাচিত সদস্যদের অনুপস্থিতির কারণে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশান সার্টিফিকেট, ভাতা অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সেবা প্রায় বন্ধ হয়ে গেছে।
শালশিরি গ্রামের অলিউর রহমান বলেন, ‘ওয়ারিশান সার্টিফিকেট নিতে গিয়ে দেখি, কাউকে পাওয়া যাচ্ছে না। মেম্বার ও চেয়ারম্যান কারাগারে।’
পরিষদের উদ্যোক্তা কামাল হোসেন বলেন, ‘সচিব ও আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব কাজ চালিয়ে যেতে। কিন্তু ইউপি সদস্যদের স্বাক্ষর ছাড়া অনেক গুরুত্বপূর্ণ সেবা থেমে রয়েছে।’
গত ২৬ মে রাতে ঝলইশালশিরি ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের চাল দেওয়ার আগে জনপ্রতি ৫০০-৬০০ টাকা ঘুষ আদায়ের অভিযোগে স্থানীয় জনতা ১১ ইউপি সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাঁদের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করে এবং গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
ঝলইশালশিরি ইউনিয়নের প্রশাসক ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান মুজিবকে ইউনিয়ন পরিষদে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, ‘পরিষদে জনপ্রতিনিধির অভাবে কিছু নাগরিকসেবা ব্যাহত হচ্ছে। এ জন্য একজন প্রশাসক নিযুক্ত করা হয়েছে, যাতে ইউনিয়নের জনগণ জরুরি সেবা থেকে বঞ্চিত না হয়। বিষয়টি পর্যবেক্ষণ করছি।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৫ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে