
নেত্রকোনার কলমাকান্দায় মাদক মামলায় অভিযুক্ত ছেলের পক্ষ নিয়ে পুলিশের তথ্যদাতাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গেদু মিয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি। গতকাল শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চট্টগ্রামের আনোয়ারায় মাদক বিক্রির প্রতিবাদ করায় মোহাম্মদ ছামিম নামে এক যুবককে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সাবেক পুলিশ সদস্য মো. খলিলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের গুলিতে মো. রিফাত বিন রিমন (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

লালমনিরহাটে মাদক মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরসহ (৪৮) দুজনকে পাঁচ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।