
পঞ্চগড়ে জেলা ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে পৃথক এলাকায় বাস দুর্ঘটনায় তিন মুসল্লি নিহত হয়েছেন। এদিকে এ ঘটনায় শতাধিক বাসযাত্রী আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় ও দেবীগঞ্জ উপজেলার পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কের লক্ষ্মীরহাট এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দরগাছা গ্রামের তমিজ উদ্দীন (৬০), তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়নের পিঠাখাওয়া খাগতপাড়া গ্রামের হাসিবুল ইসলাম (৩২) এবং পঞ্চগড় সদর উপজেলার সাড়ে ৯ মাইল বিরাজোত গ্রামের কাসেম আলীর ছেলে তপন (২৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দেবীগঞ্জে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ করে বাসে বাড়ি ফিরছিলেন মুসল্লিরা। এ সময় বোদা উপজেলার চন্দনবাড়ি বাজার এলাকায় দেবীগঞ্জ-পঞ্চগড় মহাসড়কে চলন্ত বাসের টায়ার বিস্ফোরণ হলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাস। এতে মুসল্লিরা গুরুতর আহত হলে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তমিজ উদ্দীন মৃত্যুবরণ করেন। এদিকে গুরুতর হাসিবুল নামে আরেকজনকে রংপুরে নেওয়া হলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
অপর দিকে দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট এলাকায় মহাসড়কে চলন্ত বাসের পেছনে ধাক্কা দেয় একটি দ্রুতগামী ট্রাক। এতে বাস উল্টে ঘটনাস্থলে তপন নামে এক যুবকের মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৭ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে