
পাবনার ঈশ্বরদীতে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে ইমরান হোসেন সোহাগ (২৬) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোহাগ উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক ছিলেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী শহরের সাঁড়াগোপালপুর স্কুল এলাকায় এই ঘটনা ঘটে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল গ্রামের ইমান আলীর ছেলে। তিনি একই সঙ্গে উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে সাঁড়াগোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী সেখানে এসে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। পরে তারা পার্শ্ববর্তী রেললাইনের পাশ দিয়ে পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি অথবা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। কারা ও কী কারণে তাঁকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সুজন মিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
মাদারীপুরের রাজৈরে জুয়া খেলায় বাধা দেওয়ার জেরে স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর আওয়ামী লীগের এক সমর্থক হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে এই ঘটনায় রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৭ মিনিট আগে
পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে পালকি পরিবহন ও মোল্লা ট্রাভেলস বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা ২টার দিকে সদর উপজেলার রানীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।
৯ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অঙ্কিত বর্মন (৩) নামের এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁর চাচি ফুলরানি বর্মন (৪২)।
১৫ মিনিট আগে