
ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে স্বীকার করেছেন মার্কিন এক কর্মকর্তা। সেই যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয়।
ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন হেলিকপ্টারটি ভূপাতিত হয় বলে উল্লেখ করেছে নিউজ এজেন্সিটি।
মেহের নিউজের খবরে বলা হয়েছে, নিখোঁজ পাইলট ও ক্রুদের সন্ধানে নিয়োজিত একটি মার্কিন হেলিকপ্টারকে লক্ষ্য করে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর আগে থেকেই যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধবিমানের পাইলটদের উদ্ধারে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছিল।
হেলিকপ্টারটি হামলার শিকার হওয়ার পর সেটির বর্তমান অবস্থা বা ভেতরে থাকা আরোহীদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকেও এই নতুন হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল, নিখোঁজ পাইলটদের উদ্ধারের জন্য কয়েক ঘণ্টা ধরে ব্ল্যাক হক ও হারকিউলিস-১৩০ উড়োজাহাজ ব্যবহার করে তল্লাশি অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরানি সশস্ত্র বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের এই উদ্ধার প্রচেষ্টা সম্পূর্ণ ‘ব্যর্থ’ হয়েছে। উদ্ধারকারী হেলিকপ্টারে ইরানি হামলার খবর সেই দাবিকে আরও জোরালো করল।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে