
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অঙ্কিত বর্মন (৩) নামের এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁর চাচি ফুলরানি বর্মন (৪২)। স্বীকারোক্তিতে ফুলরানি জানিয়েছেন, তাঁর শিশুসন্তানের সঙ্গে ঝগড়া করছিল অঙ্কন। এতে তিনি খেপে গিয়ে অঙ্কিতকে বকাঝকা করেন। একপর্যায়ে তাঁর পায়ে অঙ্কিত লাথি দেওয়ায় আরও রেগে যান তিনি। পরে পাশের একটি ঘরে নিয়ে অঙ্কনকে গলা কেটে হত্যা করেন তিনি। আজ শনিবার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এসব কথা জানান।
এর আগে গত বুধবার নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মোহনগঞ্জ আমলি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফুলরানি বর্মন।
হত্যার শিকার অঙ্কিত বর্মন উপজেলার বরান্তর গ্রামের সাগর বর্মনের ছেলে। সাগর ঢাকার পোশাক কারখানায় কাজ করেন। স্ত্রী-সন্তানসহ সেখানেই থাকেন তিনি। কয়েক দিন আগে দাদির সঙ্গে গ্রামের বাড়ি এসেছিল অঙ্কন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাতি অঙ্কিতকে দেখাশোনা করার জন্য ছেলের সঙ্গে ঢাকায় থাকেন সাগরের মা। কয়েক দিন আগে অঙ্কিতকে নিয়ে গ্রামের বাড়ি উপজেলার বরান্তর গ্রামে যান তার দাদি। গত সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল অঙ্কিত। তাঁর দাদি পাশের বাড়িতে গিয়েছিল। এদিকে তাঁর চাচারাও বাড়ির বাইরে নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। দাদি পাশের বাড়ি থেকে ফিরে এসে অঙ্কনকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজি করে পাশের বাড়ির সুকুমার বর্মন নামে এক আত্মীয়ের ঘরের ভেতরে বিছানা থেকে গলাকাটা অবস্থায় অঙ্কিতকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন অঙ্কিতের চাচা রাজন চন্দ্র বর্মন (২৮), চাচা লিটন বর্মনের স্ত্রী ফুলরানি বর্মন (৪২), আত্মীয় সুকুমার বর্মন (৫৪) ও তাঁর স্ত্রী মায়ারানি বর্মন (৪৫)। ঘটনার পরদিন অঙ্কিতের বাবা বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। বুধবার তাঁদের আদালতে হাজির করা হলে ফুলরানি বর্মন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে ওই চারজনই বর্তমানে কারাগারে রয়েছেন। এই ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে