
চাটমোহরে সেচসাশ্রয়ী আউশ ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। কৃষি বিভাগও বলছে, আগাম বৃষ্টিপাতের কারণে সেচখরচ কমেছে এবং রোগ-পোকার আক্রমণও কম—এসব কারণে কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া যাবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভা মিলে ১ হাজার ৪৫০ হেক্টর জমিতে রোপা আউশের চাষ হয়েছে। বোনা আউশের পাশাপাশি রোপা আউশের পরিমাণও বেড়েছে।
আফরাতপাড়া গ্রামের কৃষক মকবুল হোসেন জানান, তিনি ১০ বিঘা জমিতে আউশ ধান আবাদ করেছেন। বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ না হলে বিঘায় ২০ মণের বেশি ফলন পাব বলে আশা করছি।’
ভাদড়া গ্রামের কৃষক আলহাজ মহররম হোসেন বলেন, ‘আউশ চাষে খরচ কম, লাভ বেশি। আমি ব্রি-৮৫ জাতের ধানের চাষ করেছি, রাজস্ব প্রকল্পের প্রদর্শনী হওয়ায় ফলনও ভালো হবে।’

বিলকুড়ুলিয়া গ্রামের কৃষক আবদুর রহিম বলেন, ‘৬ বিঘা জমিতে আউশ আবাদ করেছি। ফলন ভালো হলে এবং ন্যায্য দাম পেলে লাভবান হব।’
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘চলতি মৌসুমে তেমন কোনো রোগ-পোকার আক্রমণ হয়নি। কৃষকেরা আধুনিক পদ্ধতিতে চাষ করছেন, তাই ভালো ফলন পাবেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, ‘চলতি মৌসুমে উফশী জাতের আউশ ধানের চাষ সম্প্রসারিত হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ১০০ কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা লাভবান হবেন।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
২১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
২৯ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে