নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে যাওয়ার সময় ১৭ জেলেকে গ্রেপ্তার ও মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় তাঁদের মধ্যে ১৬ জনকে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একজন শিশু হওয়ায় ছেড়ে দেওয়া হয়।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘২২ দিনের নিষেধাজ্ঞায় আমরা প্রতিদিন নদীতে অভিযান পরিচালনা করে আসছি। ২ নভেম্বর পর্যন্ত আমাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে।’
আজ বিকেলে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিণ পাশে মেঘনা নদী থেকে ট্রলারটি ১৭ জনকে আটক করা হয়। এমভি ফাইজা নামের মাছ ধরার ট্রলারটির মালিক ভোলার চরফ্যাশন উপজেলার মো. শরিফ।
এ বিষয়ে কোস্টগার্ড জানায়, প্রতিদিনের ন্যায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরীর নেতৃত্বে নদীতে অভিযানে যায় কোস্টগার্ডের একটি দল। এ সময় একটি ট্রলার তাঁদের পাশ দিয়ে দ্রুত গতিতে সাগরের দিকে যাওয়ার সময় গতিরোধ করে থামানো হয়। পরে তল্লাশি করে ট্রলারের মধ্যে জাল ও বরফ পাওয়া যায়। তাঁরা নিষেধাজ্ঞার মধ্যে সাগরে গিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে ঘাট থেকে ছেড়ে আসে।
পরে ১৭ জেলেসহ ট্রলারটি আটক করে কোস্টগার্ডের হাতিয়া স্টেশন তমরদ্দিতে নিয়ে আসা হয়। সন্ধ্যায় কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে ইউএনও সুরাইয়া আক্তার লাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে জানায় কোস্টগার্ড।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৪ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৮ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে