
নোয়াখালী হাতিয়ায় সাড়ে তিন কেজি হরিণের মাংসসহ মো. জাহিদ উদ্দিন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার নলচিরাঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ উপজেলার নলচিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলচিরাঘাট এলাকায় অভিযান চালিয়ে জাহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে হরিণের মাংস পাওয়া যায়। পরে তাঁকে হাতিয়া থানায় নিয়ে আসা হয়। দীর্ঘদিন ধরে একটি চক্র বনের হরিণ মেরে মাংসসহ শরীরের অংশ বিশেষ পাচার করে আসছে। জাহিদ সে চক্রের একজন সদস্য।
জাহিদকে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলাটি করেন স্থানীয় বন বিভাগের বিট অফিসার আরিফুল ইসলাম।
এ বিষয়ে হাতিয়া থানার উপপরিদর্শক মিনহাজ উদ্দিন জানান, জাহিদকে বন বিভাগের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই চক্রের সঙ্গে আরও যাঁরা জড়িত রয়েছে তাঁদের ধরতে অভিযান পরিচালনা করা হবে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে