
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মেঘনা অববাহিকার নিম্নাঞ্চলে ফসলের বৃদ্ধি ও উৎপাদনের ওপর জলবায়ুর প্রভাব নিরূপণ এবং ভবিষ্যতে খাদ্যের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জলবায়ু সহিষ্ণু ফসল নির্বাচন’ প্রকল্পের আওতায় একটি আধুনিক গ্রিনহাউস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই গ্রিনহাউসে সয়াবিন ও বার্লির পরীক্ষামূলক চাষ করা হবে।
গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রকল্পটির অর্থায়ন করছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, যার আওতায় দুই বছর মেয়াদি (২০২৪-২০২৬) এই গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মোট বাজেট ধরা হয়েছে ২ কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে ১৯৫৭-২০০১ সালের আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে ২১০০ সাল পর্যন্ত সম্ভাব্য জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস তৈরি করা হচ্ছে। এসব পূর্বাভাসের ভিত্তিতে গ্রিনহাউসর নিয়ন্ত্রিত পরিবেশে (যেখানে আলো, তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি নিয়ন্ত্রণযোগ্য) বিভিন্ন ফসলের অভিযোজন, বৃদ্ধি ও উৎপাদনশীলতা পর্যালোচনা করা হবে। গবেষণায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে মিলেট জাতীয় খাদ্যশস্যের ওপর। যেগুলো খরা ও লবণসহিষ্ণু এবং ভবিষ্যতে খাদ্যের নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। এ ছাড়া এই প্রকল্পের আওতায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের কৃষিবিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ ও ওয়ার্কশপ পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মো. মহসিনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে