
বিমানবন্দর ব্যবহারকারীদের জন্য সেবার মান উন্নয়ন ও যাত্রীদের অভিজ্ঞতা জানতে সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ গণশুনানির আয়োজন করেছে। আজ সোমবার বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে এ গণশুনানি হয়। এতে বিমানবন্দরে নিয়োজিত বিভিন্ন সংস্থা, অংশীজন ও যাত্রীরা অংশ নেন।
গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান। তিনি বলেন, যাত্রীসেবা বাড়াতে ও ফ্লাইটের ভাড়া নিয়ন্ত্রণে প্রতিযোগিতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিমানবন্দরের এয়ারফিল্ডের সক্ষমতা বাড়ানো হয়েছে। এক যাত্রীর প্রশ্নের জবাবে তিনি জানান, সৈয়দপুর থেকে শিগগির চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু করা হবে।
যাত্রী নজরুল ইসলাম গণশুনানিতে বলেন, বিদেশফেরত যাত্রীদের কাছে বকশিশ দাবি করে আনসার সদস্যরা বিড়ম্বনায় ফেলেন। এ ছাড়া ট্রলিসংকট ও ব্যাগেজ হারানো নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধান চান যাত্রীরা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধান অতিথি।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভীন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক ইফতেখার জাহান হোসেন এবং মানবসম্পদ ও সাধারণ প্রশিক্ষণ বিভাগের উপপরিচালক আবিদুল ইসলাম। এ ছাড়া সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে