নীলফামারী জেলার ডোমার উপজেলার সবচেয়ে বড় গরুটির নাম রাখা হয়েছে 'হিটলার'। সাড়ে পাঁচ ফিট উচ্চতা আর নয় ফিট লম্বা এ গরুটির ওজন ২৮ মণ। হিটলারের দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা।
হিটলারকে লালনপালন করেছেন উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের বেকনুর রহমান (৪৮)। বেকনুর বলেন, ছয় মাস ধরে হিটলারের বাড়তি যত্ন নিচ্ছি। এবার কোরবানির হাটে তুলব। আমার হিটলারের ওজন ২৮ মণের কিছুটা বেশি হবে। ১২ লাখ টাকা হলে বিক্রি করব।
হিটলারের লালনপালন প্রসঙ্গে বেকনুর বলেন, আমি পেশায় গরু ব্যবসায়ী। তিন বছর আগে দিনাজপুর জেলার কাহারোল থেকে ৫৩ হাজার টাকায় এই গরুটি কিনি। বাড়িতে আানার পর সবাই গরুটি খুব পছন্দ করে আর বিক্রি করতে নিষেধ করে। আমারও পছন্দ হওয়ায় আর বিক্রি করিনি। অল্প দিনের মধ্যেই গরুটি আমাদের বাড়ির সবাইকে চিনে ফেলে। আমি বাড়িতে না থাকলে বাকিরা গরুটিকে খেতে দেয়। আর আমার ছেলে শামিম তো সারা দিন গরুটি নিয়ে ব্যস্ত থাকে। হিটলার নামটা শামিমই দিয়েছে।
গরুটির খাবার সম্পর্কে শামিম ইসলাম (২৭) বলেন, হিটলার ভুসি, ঘাস, ভুট্টার গুঁড়া ও খৈল খায়। বুড়িতিস্তা নদীর পাড় থেকে আমি প্রতিদিন ঘাস কেটে আনি। হিটলার ঘাস খেতে খুব পছন্দ করে। প্রতিদিন হিটলারের খাবার বাবদ প্রায় পাঁচ শ টাকা খরচ হয়। নিজেরা ভালো খেতে না পারলেও হিটলারকে ভালো খাবার দেওয়ার চেষ্টার কথাও জানায় শামিম।
বেকনুরের প্রতিবেশী ফজলে হক (৫৫) বলেন, এর আগে এত বড় গরু আমাদের এলাকায় দেখিনি। প্রতিদিন এই গরুটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। এতে খুশি হলেও লকডাউনের কারণে ঢাকা থেকে লোক আসতে না পারলে এত বড় গরুর ক্রেতা না পাওয়ার শঙ্কাও আছে বেকনুরের।
এ প্রসঙ্গে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, লকডাউনের কারণে অনলাইনে গরু বিক্রি হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ডোমার উপজেলায় কয়েকটি হাট চলবে। খামারিদের গরু বিক্রি করতে আমরা সহযোগিতা করব।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে