
ঘন কুয়াশা কেটে যাওয়ায় চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল। আজ বুধবার বেলা ১টা ৩০ মিনিটে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এতে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের চারটি ফ্লাইটের ঢাকাগামী আড়াই শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, নীলফামারীতে সকালে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বেলা ১১টায় ঘন কুয়াশার কারণে এই অঞ্চলে দৃষ্টিসীমা ছিল মাত্র ২০০ মিটার। ফলে বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করতে না পারায় শিডিউল বিপর্যয় হয়। দুর্ভোগে পড়েন আড়াই শতাধিক ঢাকাগামী যাত্রী।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল বিমানবন্দর এলাকা। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৫০ মিটার, বেলা ১টায় তা বেড়ে ২০০ মিটারে গিয়ে দাঁড়ায়। এরপর দ্রুত ঘন কুয়াশা কেটে যাওয়ায় বেলা ১টার দিকে ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়।
সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে জানান, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল। ১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। কুয়াশার কারণে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৩০ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে