
গত সেপ্টেম্বর নয়-দশ বছরের এক শিশু ভিসা–পাসপোর্ট ছাড়াই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে উঠে পড়ে। পরে তাকে জিম্মায় নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ। সারা দেশে ব্যাপক আলোচিত ছিল সেই ঘটনা।
এবার সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অনুপ্রবেশ করেছে ১০ বছরের এক শিশু। তাকে জিম্মায় নিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এ ঘটনা ঘটে।
শিশুটির বাড়ি রংপুর সদরের দেউডুবায়। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।
সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আজ বিকেলের দিকে রংপুর থেকে একটি বাসে চড়ে সৈয়দপুর শহরে আসে শিশুটি। বাস টার্মিনাল থেকে সন্ধ্যার দিকে অটোরিকশায় চেপে বিমানবন্দরে আসে। সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ এন্ট্রি গেট দিয়ে অন্যান্য যাত্রীদের সঙ্গে ঢুকে পড়ে।
সিভিল অ্যাভিয়েশনের সুপারভাইজার ফাহমি হাসিব শিশুটির চলাফেরা দেখে সন্দেহ করেন। তখন শিশুকে জিজ্ঞাসাবাদ করলে অনুপ্রবেশের বিষয়টি বুঝতে পারেন। শিশুটি বিমানযোগে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিল।
এ বিষয়ে রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। এখন পর্যন্ত শিশুটির স্বজনেরা বিমানবন্দরে পৌঁছেনি। বয়স কম হওয়ায় তাকে পরিবারের কাছে তুলে দেওয়া হবে। এ ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘটনার সময় রানওয়েতে ঢাকাগামী বাংলাদেশ বিমান ও নভোএয়ারের দুটি ফ্লাইট অবস্থান করছিল।’

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে