
নীলফামারীর সৈয়দপুর শহরে রেলওয়ের মালিকানাধীন জমি দখল করে অবৈধভাবে বহুতল ভবন তথা স্থায়ী স্থাপনা নির্মাণ করায় চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক রংপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফেরদৌস রায়হান বকসী বাদী হয়ে গত ২৬ নভেম্বর ওই মামলা দায়ের করেন।
রোববার (৭ ডিসেম্বর) রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযুক্তরা হচ্ছেন সৈয়দপুর শহরের রংপুর রোডের (বঙ্গবন্ধু সড়ক) হোটেল আমজাদিয়া ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আমিনুল ইসলাম, সৈয়দপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহিন আকতার, সৈয়দপুর পৌরসভার সাবেক উপসহকারী প্রকৌশলী ও বর্তমানে নীলফামারী পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম মোর্শেদুল ইসলাম এবং সৈয়দপুর পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী ও বর্তমানে নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।
মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে রেলওয়ের মালিকানাধীন ভূমিতে বহুতল ভবন তথা স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ আনা হয়েছে।
দুদক সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের রংপুর রোডে (বঙ্গবন্ধু সড়ক) মো. আমিনুল ইসলাম রেলওয়ে মালিকানাধীন জমি দখলে নিয়ে অবৈধভাবে বহুতল ভবন তথা স্থায়ী স্থাপনা নির্মাণ করেন।
সৈয়দপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহিন আকতার, সৈয়দপুর পৌরসভার সাবেক উপসহকারী প্রকৌশলী ও বর্তমানে নীলফামারী পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম মোর্শেদুল ইসলাম এবং সৈয়দপুর পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী ও বর্তমানে নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে আমিনুল ইসলামকে সৈয়দপুর শহরের রেলওয়ে জমিতে বহুতল ভবন তথা স্থায়ী স্থাপনা নির্মাণে সহায়তা করেন।
দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক (এডি) বর্তমানে দুদক প্রধান কার্যালয়ে উপপরিচালক পদে কর্মরত হোসাইন শরীফ বিষয়টি ব্যাপক অনুসন্ধান করেন। এরপর গত ২৬ নভেম্বর তাঁদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে রেলওয়ের মালিকানাধীন ভূমিতে বহুতল ভবন তথা স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগে দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফেরদৌস রায়হান বকসী বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। পরে মামলার প্রয়োজনীয় নথিপত্র নীলফামারী সিনিয়র বিশেষ জজ আদালতে দাখিল করা হয়েছে।
উল্লেখ্য, দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয় এ নিয়ে নীলফামারীর সৈয়দপুর শহরে রেলওয়ে মালিকানাধীন জমি দখলে নিয়ে অবৈধভাবে বহুতল ভবন তথা স্থায়ী স্থাপনা নির্মাণ করায় পাঁচটি মামলা দায়ের করল।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে