
রাজশাহীর বাগমারা, দুর্গাপুর, পুঠিয়া ও নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মিলনস্থান তাহেরপুর বাজার। দুই জেলার চার উপজেলার মিলনস্থান হওয়ায় এ বাজারে বসে বিশাল পশুর হাট। কাল ঈদুল আজহা। আজ শুক্রবার তাহেরপুরে ঈদের শেষ হাট ছিল। ফলে ক্রেতা-বিক্রেতায় জমেছে তাহেরপুর বাজারের পশুর হাট।
হাটে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের গরু। তবে হাটে মাঝারি আকারের গরু বেশি দেখা গেছে। হাটে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদাও বেশি। এই গরুগুলো বেশি বিক্রি হচ্ছে। তবে দাম নিয়ে পরস্পরবিরোধী মন্তব্য করছে ক্রেতা-বিক্রেতারা। ক্রেতারা বলছেন, দাম বেশি। বিক্রেতারা বলছেন, হাটে গরু রয়েছে। তবে ক্রেতারা দাম বলতে চাচ্ছে না। হাটে তুলনামূলক মাঝারি আকারের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে।
আজ বাগমারা উপজেলার তাহেরপুর পশুর হাটে গিয়ে দেখা গেছে, মাঝারি আকারের গরুর মধ্যে দামের দিক থেকে ৮০ থেকে ১ লাখ ২০ থেকে ৩০ হাজার টাকা। হাটে এমন গরুর চাহিদা বেশি। এর মধ্যে ৬০ থেকে ৭০ হাজার টাকা দামের গরুগুলো একজন বা দুজনে নিচ্ছেন কোরবানির জন্য। আবার ১ লাখ ২০ থেকে ৩০ হাজার টাকা দামের গরু ৫ থেকে ৭ ভাগে কোরবানির জন্য কিনছেন ক্রেতারা।
বিকেলে দুর্গাপুর উপজেলার সাইদুর একটি ষাঁড় বিক্রির জন্য হাটে নিয়ে এসেছেন। দাম হাঁকাচ্ছেন ২ লাখ ৪০ হাজার টাকা। তবে দামে না হওয়ায় ষাঁড়টি বিক্রি করতে পারেননি তিনি।

আরেক গরু বিক্রেতা রাকিবুল ইসলাম বলেন, গরুর বাজার ভালো না। বাজারে গরুর মাংসের দাম বেশি। কিন্তু হাটে গরুর দাম কম। বাজারে গরুর মাংস ৬৫০ থেকে ৭০০ কেজি। সেই হিসাবে এক মণ মাংসের দাম পড়ছে ৩০ হাজার। অনেকেই এই টার্গেটের কম দাম বলছেন।
হাটে বাগমারা উপজেলার গরু ক্রেতা মাসুদ খান বলেন, ‘হাটে গরুর দাম তুলনামূলক স্বাভাবিক লাগছে। এক লাখ ও দেড় লাখ টাকা দামের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে। ছোট ও মাঝারি আকারের এই গরুগুলোর চাহিদা বেশি। আমরা ১ লাখ ৪৫ হাজার টাকায় একটি মাঝারি ধরনের গরু কিনলাম সাতজন একসঙ্গে।’
জানতে চাইলে তাহেরপুর হাটের ইজারাদার সাইফুল ইসলাম বলেন, ‘হাট ক্রেতা-বিক্রেতার সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। জাল নোট শনাক্তকরণ ও ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। ইজারাদার বলেন, হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। ১ লাখ থেকে ১ লাখ ২০ ও ৪০ হাজার টাকা দামের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে। হাটে পর্যাপ্ত কোরবানির পশু উঠেছিল। কেনাবেচা ভালো হয়েছে।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে